সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেট নগরীতে একটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট নগরীতে একটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সবুজবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা বলেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ও আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) দুপুরে সবুজবাগ এলাকায় গোলাপ খান ও মস্তুু মিয়ার বসতঘরে একটি কক্ষে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে তা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা ছোট থাকায় গাড়ী নিয়ে ওই বসত ঘরের কাছে যেতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দাসহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওয়াইজ উদ্দিন জানান, আগুন লাগার পর ঘর থেকে পরিবারের সদস্যরা কোনো কিছুই বের করতে পারেননি। স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট নগরীতে একটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই।

আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১