সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মাক্স না পারায় মেয়ের সামনে মাকে রাস্তায় ফেলে পুলিশের মারধর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কোভিড-১৯ বিধি অমান্য করেছেন। বাইরে বের হয়েছেন মাস্ক না পরেই। তাই ব্যস্ত রাস্তায় মারধর করে প্রায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক নারীকে। সেই সাথে চলছে লাথি, ঘুষিও।

সামনে দাঁড়িয়ে তার হতভম্ব কন্যা। মেয়ের সামনেই মাকে তোলা হচ্ছে পুলিশের ভ্যানে। সেই নারীও তীব্র প্রতিবাদে ফেটে পড়ছেন।
পুলিশের এমনই জঘন্য আচরণের সাক্ষী থাকল ভারতের মধ্যপ্রদেশ। মোবাইলে তোলা সেই ভিডিওয়ের ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই পুলিশের এই অতি আক্রমণাত্মক ভূমিকার নিন্দা করেছেন। ঠিক কী হয়েছিল?

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ওই নারী তার মেয়েকে নিয়ে মুদিদোকানে যাচ্ছিলেন। তখনই তার উপরে চড়াও হয় পুলিশ বাহিনী।

মাস্ক না পরা নিয়েই শুরু হয় বাকযুদ্ধ। মোবাইলে তোলা ভিডিওতে দেখা গেছে, কেবল নারী পুলিশকর্মী নয়, পুরুষ পুলিশকর্মীরাও ওই নারীকে টানাহ্যাঁচড়া করছেন। ওই নারীও চেষ্টা করছিলেন নিজেকে ছাড়িয়ে নিতে।
এই টানাটানির কারণে তিনি বেশ কয়েকবার মাটিতেও পড়ে যান। এক নারী পুলিশ অফিসার তাকে পুলিশ ভ্যানে তুলতে গেলে তিনি বাধা দেন।

তাকে সরিয়ে আনার চেষ্টা করে তার মেয়েও। এমনকি, ওই নারী রাস্তায় পড়ে থাকা অবস্থায়, তার চুল ধরে টানতেও দেখা যায় ওই নারী পুলিশ অফিসারকে। যন্ত্রণা ও রাগে ওই নারীকে চিৎকার করতেও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাক্স না পারায় মেয়ের সামনে মাকে রাস্তায় ফেলে পুলিশের মারধর।

আপডেট সময় : ০৫:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১