সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

তালতলীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)

প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯মে)বেলা ১১টার দিকে তালতলী সদর রোডে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিনের সভপতিত্বে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সাংবাদিক ছাড়াও ভিবিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজদের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলেন।

মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন, বিএমএসএফ এর সভাপতি মু.আ. মোতালিব প্রেসক্লাব সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক মাহমুদুল হাসান,সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক জিয়াউল হোসেন জোবায়ের,রির্পোটার্স ইউনিটির সভাপতি মল্লিক মো. জামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল।এ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিদের বক্তৃতা করেন সাবেক ছাত্র নেতা শাজজাহান টুকু,বড়বগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনসুর জোমাদ্দার, বড়বগী ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মাসুদ ও জাগোনারী প্রতিনিধি রাবেয়া মুন্নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১