সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ মে) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেছেন, প্রথম আলোর সাংবাদিক সত্যটাকে বের করে দায়িত্ব পালন করেছেন। জনগণের সামনে সত্যকে তুলে ধরেছেন। বিশেষ করে করোনার সময় সরকারের যে দুর্নীতি এগুলোকে জনসম্মুখে নিয়ে এসেছেন। এই ‘অপরাধে’ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা কল্পনাও করতে পারিনি, রোজিনা ইসলামকে আটক করে নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি এ সরকারকে ধিক্কার জানাই। তীব্র ভাষায় প্রতিবাদ করছি। অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি করছি। এইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছি। আমরা আগেই থেকেই বলছি, এদেশে মানুষের কোনো অধিকার নেই; না আছে সাধারণ মানুষের, না আছে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের অধিকার।

এ সময় সাংবাদিকদের নিজের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁড়ানোর পরামর্শ দেন ফখরুল। তবে চাকরি হারানোর ভয়ে অনেকেই তা করতে পারছেন না বলে মন্তব্যও করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে রাষ্ট্রের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। আজকে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘকাল ধরে কারাভোগ করতে হচ্ছে। এখন তিনি এত অসুস্থ যে চিকিকিৎসকরা দেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও সরকার তাতে বাধা দিচ্ছে।

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে মন্তব্য করে ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্রের কর্মীরা কীভাবে টিকে থাকবে, এটা তো ফ্যাসিবাদ। ভয় ও ত্রাসের রাজত্ব সৃস্টি করা হয়েছে। এখনও সময় আছে সবাইকে সচেতন হওয়া উচিত। সমস্ত বিবেকবান ও পেশাজীবী মানুষকে নিজেদের অধিকার রক্ষার্থে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের//

আপডেট সময় : ০৮:০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১