সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

২৫ মে থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ এর যাত্রা শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ৪১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান রাজশাহীঃ

রাজশাহী অঞ্চলের আম চাষী ও ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ আগমাী ২৫ মে থেকে “ম্যাংগো স্পেশাল ট্রেন” চালুর সিদ্ধান্ত নিয়েছেন। তবে চাহিদার ঘাটতি থাকলে পহেলা জুন’ও চালু হতে পারে ট্রেনটি। সোমবার বেলা ১ টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশন কনফারেন্স রুমে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ( ডিসিও/ পাকশী) নাসির উদ্দিন
সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতি টন আম কুরিয়ার সার্ভিসে যেখানে ২০০০০ টাকা খরচ হয় সেখানে ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি টন আম পাঠাতে ১১১৭ টাকা খরচ হবে। এছাড়াও রাস্তা খারাপের কারণে প্রচুর পরিমানে আম নষ্ট হয়, কিন্তু ট্রেনে নষ্ট হবার সম্ভাবনা অনেক কম। রাতের মধ্যেই ট্রেনটি ঢাকা পৌঁছানোর কারণে অতিরিক্ত তাপমাত্রায় আম নষ্ট হবার ঝুঁকিও কমবে । করোনাকালীন লকডাউনে অন্য ট্রেন না থাকায় ট্রেনটি কোথাও দাঁড়াবে না, ফলে অল্প সময়েই ট্রেনটি নির্বিঘ্নে ঢাকা পৌঁছবে। পথি মধ্যে চাহিদা মোতাবেক ট্রেনটি চাঁপাই, রাজশাহী, আমনুরা, লাহিরী মোহনপুর, আব্দুলপুর সহ গুরুত্বপূর্ণ ষ্টেশন গুলোতে দাঁড়াবে।

ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল সাড়ে ৪ টায় ও রাজশাহী থেকে বিকাল ৫ঃ৫০ মিনিটে ছেড়ে রাত ২ টায় ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের ৬১ টির মধ্যে ৫ টি ওয়াগনে (৪৩ টন ধারণ ক্ষমতা সম্পন্ন/ওয়াগন)
৩০ টন করে প্রতিদিন মোট ১৫০ টন আম বহন করবে। তবে যেহেতু শাকসব্জি, দেশীয় ফলমুল, ডিম ইত্যাদি রেলওয়ে আইনে পার্শ্বেল মালামাল হিসেবে গণ্য, সেহেতু এরুপ সকল মালামালও তারা পরিবহন করবেন ।

পরবর্তীতে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ চাঁপাই-খুলনা রুটেও একটি ম্যাঙ্গো স্পেশাল চালানোরও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান । উল্লেখ্য, গত বছর প্রথম বারের মত এই উদ্যোগ সফল হয়েছিল। গত বছর জুন মাসে ৫৯৮ টন ও জুলাই মাসে ২৬৯ টন আম বহন করেছিল রেলওয়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার গৌতম কুমার কুন্ডু, এসিসিএম/আর আবদুল জববার,এসিও উত্তর(পাকশী) সাজেদুল ইসলাম, রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম, টিআই (ঈশ্বরদী) একেএম নুুরুল আলম, শ্রমিক লীগ রাজশাহী ওপেন লাইন শাখার সভাপতি মো জহুরুল ইসলাম, সাধারণ-সম্পাদক আক্তার আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৫ মে থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ এর যাত্রা শুরু।

আপডেট সময় : ১২:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১