সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাবুগঞ্জে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে উন্মুক্ত স্থান বেচে নিয়েছেন মানুষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় বাবুগঞ্জে উন্মুক্ত স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের আনন্দে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে শিশু-কিশোর, যুবক ও বৃদ্ধরা। করোনার ভয়াবহতা ভুলে গিয়ে সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে এভাবে ঘোরাঘুরিতে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

ঈদের তৃতীয় দিন সকালে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে গিয়ে দেখা যায়, সকাল থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশায় শত শত মানুষ আসছে ব্রিজে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের আনাগোনাও। কেউ আসছে পরিবার-স্বজন নিয়ে, কেউবা আবার বন্ধুদের সঙ্গে।

এছাড়াও বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় ঈদ উপলক্ষে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করতে দেখা গেছে অনেক যুবক ও বৃদ্ধদের। সেই আনন্দঘন মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখতে মোবাইল ফোনে ছবি ও সেলফি তুলছেন। ঘুড়ি উৎসব দেখতে আসা আরিফ হোসেন ফরাজী বলেন, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবং সরকারের বেধে দেওয়া লকডাউনের কারণে বিনোদন কেন্দ্র গুলো বন্ধ রয়েছে। এলাকার মানুষ ঈদ উপলক্ষে ঘুড়ি উড়িয়ে উৎসব করছে। তাই দেখতে আসলাম।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুতে ছেলে মেয়ে নিয়ে ঘুরতে আসা মামুন বলেন, তিনি ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অনেক কষ্ট করে বাড়িতে এসেছেন। ঈদের দিন থেকে ছেলে মেয়েরা বায়না ধরছে ঘুরতে যাবে। কিন্তু শিশুদের বিনোদন কেন্দ্রগুলো এখন বন্ধ, তাই এখানে নিয়ে এসেছি। মানুষের মধ্যে যতটুকু পারা যায় স্বাস্থ্যবিধি মেনে চলছি।

স্কুল পড়ুয়া ছাব্বির, রাকিব, সোহানসহ ঘুরতে আসা কয়েকজন জানান, স্কুল বন্ধ থাকার কারণে এখন দেখা হয় না বন্ধুদের সঙ্গে। তাই আজ সব বন্ধুরা মিলে এখানে এসে গল্প করছেন। কারও মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে সবাই পকেটে থেকে বের করে দেখিয়ে বলেন, ‘নিজেরা-নিজেরাই গল্প করছি তো, এই জন্য খুলে পকেটে রেখেছি।’

এদিকে ব্রিজের ওপর কয়েকজন যুবককে ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল রেসিং করতেও দেখা গেছে। তাদের এই রেসিংয়ের কারণে হঠাৎ কোনও দুর্ঘটনা ঘটে যায় কিনা তা নিয়ে কিছুটা অস্বস্তিতে আছেন ব্রিজের দুই পাশের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মানুষরা।

এছাড়াও বাবুগঞ্জের বিভিন্ন সড়কে অনেক তরুণদের ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল রেসিং করতে দেখা গেছে। এমনকি পিকআপের উপরে মিউজিক সিস্টেম বসিয়ে বন্ধুদের নিয়ে উচ্চস্বরে মিউজিক বাজিয়ে সহাসড়কে চলাচল করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে উন্মুক্ত স্থান বেচে নিয়েছেন মানুষ।

আপডেট সময় : ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১