সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দ্বিতীয় বছর আরও বেশি প্রাণঘাতী হবে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনাভাইরাস প্রকোপের দ্বিতীয় বছর আরও বেশি প্রাণঘাতী হবে বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে শিশুদের টিকা দেওয়ার বদলে দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এক সংবাদ সম্মেলনে এ সতর্ক করেন।
তিনি বলেন, ‘আমরা এই মহামারিটির দ্বিতীয় বছরের জন্য প্রথমের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী এক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি।’

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘কিছু দেশ শিশু ও কিশোরদের টিকা দিতে চাচ্ছে। কিন্তু বর্তমানে এ অবস্থায় আমি তাদের আহ্বান জানাবো তারা যেন শিশু-কিশোরদের টিকা না দিয়ে সেসব টিকা ‘কোভ্যাক্স’ জোটের কাছে সরবরাহের বিষয়টি বিবেচনা করে।’
তিনি আরও বলেন, ‘গত জানুয়ারিতে আমি সম্ভাব্য মানবিক এক বিপর্যয়ের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও, আমরা এখন সেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় দফার এই প্রকোপ হবে আরও প্রাণঘাতী।’
বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী বিশ্বের অন্তত ২১০টি দেশে করোনাভাইরাসের প্রায় ১৪০ কোটি টিকা মানুষের গ্রহণ করেছেন। তবে উন্নত দেশগুলোতে টিকা দেওয়ার হারের চেয়ে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে টিকা দেওয়ার এই হার অনেক কম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বিতীয় বছর আরও বেশি প্রাণঘাতী হবে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১