সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সিলেটে ভারতফেরত করোনা আক্রান্ত নারীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার আসমা বেগম (৪৮) নামে এক নারী মারা গেছেন। বুধবার (১২ মে) দুপুর ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন।

আসমা বেগম সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠান। পরে সেখানে নেওয়ার পর বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে আবার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরেই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ওই নারী যশোর সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে নমুনা পরীক্ষা করান। সেখানেই তার ফলাফল করোনা পজিটিভ আসে। সকালে বিশেষ ব্যবস্থায় তাকে সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তার শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই। কারণ যশোর থেকেই তার সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ভারতফেরত করোনা আক্রান্ত নারীর মৃত্যু।

আপডেট সময় : ০৪:৩৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১