সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৩৭৫।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক বছরে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৩০০ জনের।

এদিকে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩ জনের । যার মধ্যে ১৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৬জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ১২ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ২৩ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৫০ জন, মৌলভীবাজারে ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৪০৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৩৪ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০০ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৩৭৫।

আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১