সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঈদে নন-এমপিও শিক্ষকদের জন্য সুখবর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ উপহার হিসেবে প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রত্যেক শিক্ষক পাবেন ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা করে।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও নগদ সহায়তা দেওয়ার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয়। তাতে শিক্ষকদের ৫০০০ টাকা করে এবং কর্মচারীদের ২৫০০ টাকা করে নগদ সহায়তার প্রস্তাব করা হয়। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকার থেকে বেতন না পাওয়ায় তাদের এ সহায়তা দেওয়া হচ্ছে।

অর্থবিভাগের হিসাব অনুযায়ী, ব্যানবেইজের তালিকাভুক্ত নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার যাদের সহায়তা দিতে সরকারের ব্যয় হবে ৭৫ কোটি টাকা, যা কোভিড মোকাবিলায় থোক বরাদ্দ থাকা ১০ হাজার কোটি টাকার তহবিল থেকে ব্যয় করা হবে।
গত বছর লকডাউনের সময়ও এসব শিক্ষক-কর্মচারীরা একই হারে সহায়তা পেয়েছিলেন। ওই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ সংস্থান করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে নন-এমপিও শিক্ষকদের জন্য সুখবর।

আপডেট সময় : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১