সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বিনামূল্যে মাইক্রোসফট ক্লাউড স্কিল প্রশিক্ষণের উদ্বোধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ হই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং কর্পোরেট প্রযুক্তি লিমিটেড যৌথভাবে ফ্রি মাইক্রোসফট ক্লাউড স্কিল প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করছে। এ কার্যক্রমের আওতায় বাংলাদেশের ৫০০০ তরুণ এবং আইটি প্রফেশনালদের মাইক্রোসফটের ক্লাউড স্কিলের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার (০৪ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ মিলিয়ন ডলারের ক্লাউড বেইজড ব্যবসা হচ্ছে। আগামী ৩-৫ বছরের মধ্যে বাংলাদেশে ক্লাউড বেইজড ব্যবসার পরিধি আরো ২০-২৫% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

আর গ্লোবাল ফ্রিল্যান্স মার্কেটে প্রায় ১.৮ মিলিয়ন ডলারের ক্লাউড পরিসেবার সুযোগ আছে। যে সব দেশীয় প্রতিষ্ঠান মাইক্রোসফটের ক্লাউড সল্যুশন ব্যবহার করছে, তারা চাকরির ক্ষেত্রে প্রফেশনাল ভেন্ডর সার্টিফিকেট ডিমান্ড করে।
ক্লাউড বেইজড সার্ভিস খাতে বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ হাজার প্রফেশনাল কাজ করছে এবং আগামী ৩-৫ বছরের মধ্যে এই খাতে আরও ১০ হাজার প্রফেশনাল এক্সপার্টের কাজের সুযোগ সৃষ্টি হবে।

ভবিষ্যতে মাইক্রোসফটের পাশাপাশি গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো আমাদের জনশক্তিকে তাদের প্ল্যাটফর্ম উপযোগী করে প্রশিক্ষিত করেতে আগ্রহী হবে বলেও আইসিটি প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম বলেন, প্রযুক্তিভিত্তিক শিল্পায়ন এবং তার বিকাশে সরকারি ও বেসরকারিভাবে গড়ে ওঠা হাই-টেক পার্ক/ সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোতে সৃষ্ট ও সম্ভাব্য কর্মসংস্থান বিবেচনায় প্রশিক্ষিত দক্ষ জনশক্তির যোগান নিশ্চিত করতে একই সমান্তরালে কাজ করে যাচ্ছে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং এর উদ্দেশ্য হলো, আমাদের তরুণ প্রজন্ম যেন এখন থেকেই নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে পারে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারে।
এই প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশে এবং দেশের বাইরে চাকরির সুযোগ পাবে। সম্পূর্ণ বাংলায় এই মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং দেবে কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের নিজস্ব মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনাররা।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আফিফ মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘মাইক্রোসফট ক্লাউড স্কিল’ ট্রেইনিং প্রোগ্রামের মাধ্যমে মাইক্রোসফটের বিশেষায়িত প্ল্যাটফর্মগুলো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের (যেমন: মাইক্রোসফট আজুরে, মাইক্রোসফট সার্ভার, মডার্ন ওয়ার্কপ্লেস এর মতো বিশেষায়িত ডোমেইনগুলোতে) দক্ষতা বাড়বে।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের মাইক্রোসফটের পক্ষ থেকে ১০০ ডলারের ক্লাউড ক্রেডিট এবং ভেন্ডর সার্টিফিকেট এক্সামে ২০% ওয়েভার দেয়া হবে। এর বাইরে কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের পক্ষ থেকে বাছাইকৃত ৫০ জন ইন্টার্নশিপের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেভেলপার রিলেশন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডিরেক্টর এনি ম্যাথিউ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) এ এন এম সফিকুল ইসলাম, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ মাসুদুল বারী, বেসিস এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিনামূল্যে মাইক্রোসফট ক্লাউড স্কিল প্রশিক্ষণের উদ্বোধন।

আপডেট সময় : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১