সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মৌলভীবাজারের লাউয়াছড়ায় আগুন !! গাছ পালার ব্যাপক ক্ষয় ক্ষতি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: মৌলভীবাজারে লাউয়াছড়ায় আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’-এর কার্যালয়ের পেছনের (বাঘমারা বন ক্যাম্পে) বনে এ আগুন লাগে। দুপুর ৩টা পর্যন্ত আগুন জ্বলছিল। এতে বন এলাকার ছোট-বড় গুল্ম ও গাছ পুড়ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। গুরুত্বপূর্ণ এই বনে ঘণ্টাধিক ধরে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১টার দিকেসেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ভেতরে ঢুকতে পারছে না। একই সাথে পানির স্বল্পতাও রয়েছে।
লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজারের লাউয়াছড়ায় আগুন !! গাছ পালার ব্যাপক ক্ষয় ক্ষতি।

আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১