সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

লকডাউন শেষে যা যা বন্ধ রাখার পরামর্শ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউন শেষ হলেও এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ সহসাই কমছে না। তাই লকডাউন শেষ হলে সরকার ও জনসাধারণের করণীয় কী সেসব বিষয়ে পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলমান সর্বাত্মক লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। তবে লকডাউন শেষে গণপরিবহন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরামর্শ দেন।

এছাড়া করোনার সংক্রমণ রোধে লকডাউন শেষে গণপরিবহনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, রিসোর্ট, সমুদ্রসৈকত বন্ধ রাখা এবং গণজমায়েতের অনুমতি না দিতে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে।

সভায় লকডাউনের সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা না হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), পাবলিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা এই কমিটির সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউন শেষে যা যা বন্ধ রাখার পরামর্শ।

আপডেট সময় : ০৫:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১