সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে ভারত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক
প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। অনলাইনের মাধ্যমে এবারের বৃত্তির জন্য আবেদন করা যাবে।

ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের http://a2ascholarsships.iccr.gov.in লিংকে লগইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বিই-বিটেক আবেদনকারী প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে। ভর্তির পর শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে। আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন। ইংরেজির দক্ষতা যাচাইয়ে ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে শিক্ষার্থীদের।
এসব কোর্সের জন্য টোফেল-আইইএলটিএস বাধ্যতামূলক নয়। আবেদন করতে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বর-পত্র আপলোড করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে তবেই সাবমিট করতে হবে। অনুবাদ করা কাগজপত্র ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।
আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।
ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া এ বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভারতীয় হাইকমিশনের শিক্ষা উইংয়ে (প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২; ফোন-৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in যোগাযোগ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে ভারত।

আপডেট সময় : ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১