সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

অনলাইন গেমে আসক্ত তরুণেরা: বন্ধের দাবিতে সরব অভিভাবকেরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: বাংলাদেশে অনলাইন ভিত্তিক সকল গেম নিষিদ্ধের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণহারে স্ট্যাটাস দিয়ে বেশ কয়েক দিন ধরে এমন দাবি জানিয়ে আসছে ব্যবহারকারীরা। ছাত্র-যুব সমাজকে রক্ষায় এই দাবি বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করা হচ্ছে।

ফেসবুকে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে- ফেসবুকে ব্যবহারকারীরা গেম বন্ধ করতে আগ্রহের কারণ হিসেবে বলছেন, তাদের সন্তানেরা এখন পড়াশুনা বাদ দিয়ে সর্বদা আসক্ত থাকছে। করোনাভাইরাস মহামারির কারণে দেশে চলমান ‘লকডাউন’র এই সময়ে সন্তানেরা অভিভাবকদের অবাধ্য হয়ে স্মার্টফোনে ইন্টারনেট ভিত্তিক গেমে ব্যস্ততা দেখাচ্ছে।

কোনো কোনো অভিভাবক এমনটিও জানিয়েছেন, তাদের সন্তনেরা এতটাই আসক্ত যে, বাবা-মা, স্বজনদের সাথে রুঢ় আচারণ করে বসছে।

বরিশাল শহরের বাসিন্দা শিউলি আক্তার নামের এক অভিভাবক জানিয়েছেন, তাদের বাসার সম্মুখে রাস্তা ও বাগানে উঠতি বয়সি শিশু-যুবকেরা সারিবদ্ধভাবে বসে অনলাইন ভিত্তিক গেমে মত্ত থাকছে। পড়াশুনাতো দুরের কথা, বাসার টুকিটাকি কাজেও তাদের সহযোগিতা পাওয়া যায় না। কেউ কেউ এতটাই আসক্ত যে অভিভাবকদের সাধে দুর্ব্যবহার করছে।

অনুরুপ তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন মামুনুর রশিদ নামের একজন সাংবাদিক। তিনি অনলাইন ভিত্তিক সকল গেম বন্ধে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

এছাড়া আরও একাধিক ব্যক্তি এই গেমের নেতিবাচক প্রভাবেব কথা তুলে ধরে দ্রুত বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ রাখেন।

বরিশালের সুশীল মহলও মনে করছেন, শিশু-সন্তানদের মেধার সুষ্ঠু বিকাশের লক্ষে এবং তাদের পড়াশুনায় মনযোগী করে তোলার ক্ষেত্রে এসব গেম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কারও কারও মতে, সন্তানদের বিপদগামীও করেছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগ গ্রহণ করে অনলাইন গেম বন্ধ করা জরুরি বলে অভিমত পাওয়া গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইন গেমে আসক্ত তরুণেরা: বন্ধের দাবিতে সরব অভিভাবকেরা।

আপডেট সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১