সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

করোনা আক্রান্তে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় চলে গেলেন স্ত্রীও।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া তাদের পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর ঢাকার আলাদা দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের জামতলা হাজী ব্রাদার্স রোডে।সেখানেই থাকতে তারা। তাদের তিন ছেলে-মেয়ের মধ্যে দুই ছেলে আমেরিকা প্রবাসী।একমাত্র মেয়ে সপরিবারে ঢাকার রামপুরায় বসবাস করেন। তার পুরো পরিবার করোনা আক্রান্ত।

মৃতদের জামাতা সাংবাদিকদের জানান, শ্বশুর মো. রফিকুল ইসলামের (৭৫) আগে বাইপাস সার্জারি হওয়ার কারণে তিনি প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। অসুস্থবোধ করলে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান।

আক্তার হোসেন মুকুল নামে মৃতদের আরেক স্বজন সাংবাদিকদের জানান, রফিকুল ইসলামের মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী সাগরিকা (৬৫) করোনা আক্রান্ত হলে মিটফোর্ডের এভার হেল্থ হাসপাতালে ভর্তি করা হয়।

সাগরিকার শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জানতেন না তার স্ত্রী।

মৃতের এই স্বজন আরও জানান, আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকায় তাদের ছেলেরা পিতা-মাতার শেষ বিদায়ে শরিক হতে পারেননি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা আক্রান্তে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় চলে গেলেন স্ত্রীও।

আপডেট সময় : ০৮:০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১