সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

কঠোর লকডাউনেও খোলা থাকবে ব্যাংক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য ডেস্ক

কঠোর লকডাউনেও সব ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত নির্ধারণ করা হলো।
নির্দেশনায় আরও বলা হয়, লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

পাশাপাশি গত ৪ এপ্রিল জারি করা সার্কুলারে আগের সব সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে, বিকেলে কঠোর লকডাউনে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা প্রদান করার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সর্বাত্মক লকডাউনে’র সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। ওই বিজ্ঞপ্তির একদিন পরেই ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কঠোর লকডাউনেও খোলা থাকবে ব্যাংক।

আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১