সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

দেশের সকল জেলায় সাইবার ট্রাইব্যুনাল আদালত গঠন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স >> তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংক্রান্ত অপরাধের দ্রুত বিচারের জন্য বরিশালসহ সব বিভাগেই সাইবার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। এর আগে শুধুমাত্র ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল ছিল। গতকাল রোববার (৪ এপ্রিল) আট বিভাগে সাইবার ট্রাইব্যুনাল গঠন করে গেজেট প্রকাশিত হয়েছে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬’ -এ দেয়া ক্ষমতাবলে এই আইনের অধীনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের জন্য এই সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

>>> সিলেট সাইবার ট্রাইব্যুনালের অধীনে থাকবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা।

>>> ঢাকা, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত অপরাধের বিচার হবে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে।

>>> চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার আইসিটি অপরাধের বিচার হবে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে।

>>> রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের আওতায় থাকবে রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা।

>>> খুলনার সাইবার ট্রাইব্যুনালের অধীনে থাকবে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা ও ঝিনাইদহ জেলা।

>> > বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলা থাকবে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের আওতায়।

>>> রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা থাকবে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের অধীনে।

>>> ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণা এই চার জেলার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অপরাধের বিচার হবে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২০১৩ সালের ২৮ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল স্থাপিত হয়। এখন সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

তাই এই প্রজ্ঞাপন জারির আগে ওই সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা এবং এর স্থানীয় অধিক্ষেত্রের (ঢাকা, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা) মামলা ছাড়া অন্যান্য মামলা এই প্রজ্ঞাপন জারির ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।

স্থানান্তরিত মামলা বিচারের ক্ষেত্রে, মামলাটি যে পর্যায় থেকে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে, সাইবার ট্রাইব্যুনালে সে পর্যায় থেকে মামলার বিচার কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের সকল জেলায় সাইবার ট্রাইব্যুনাল আদালত গঠন।

আপডেট সময় : ০৭:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১