সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

রাজধানীতে কেয়ারটেকারের সহায়তায় ঘটছে ডাকাতি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ছিলেন বাড়ির কেয়ারটেকার। কৌশলে ১৮ থেকে ২০ জনের সংঘবদ্ধ দলের সহযোগিতায় গৃহকর্তা ও সন্তানদের অস্ত্রের মুখে জিম্মির পর সর্বস্ব লুট করে পালায়। রাজধানীতে পরিচিত, নিজস্ব কিংবা বাড়ির কাজের সহযোগীদের হাতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় চুরি ও ডাকাতির ঘটনা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গৃহকর্মের সঙ্গে সংশ্লিষ্টদের সঠিক তথ্য ও পরিচয়পত্র সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে অত্যাধুনিক সিসি ক্যামেরা বাসায় ব্যবহার করতে হবে। অন্যদিকে, পুলিশ বলছে, বাসাবাড়িতে চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে বাসিন্দাদের।

আনসার আলী। বাড়ি নির্মাণের সময় থেকে শুরু করে ছিলেন শেষ পর্যন্ত কেয়ারটেকার হিসেবে। একদিন সুযোগ বুঝে ৮ তলা ভবনে একে একে ১৮ থেকে ২০ জন দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে প্রবেশ করেন ডাকাতির উদ্দেশ্যে। ভবনের নাড়ি নক্ষত্র জানা এই আনসার আলী তার সহযোগীদের নিয়ে কেটে ফেলেন সিসি ক্যামেরার সংযোগের তার।
পুরে উত্তর কাফরুলের বাসিন্দা এক ঠিকাদারের স্ত্রী সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতনের পর লুটে নেয় সর্বস্ব।

ভুক্তভোগী জানান, দরজা খোলার সঙ্গে ১০-১২ জন ছেলে একটা অস্ত্র ধরছে। এরপর মুখে বেঁধে সব নিয়ে যায়।
এমন সব চুরি-ডাকাতির ঘটনায়, কেয়ারটেকার, গাড়িচালক, গৃহকর্মী কিংবা দারোয়ানের সরাসরি জড়িত থাকার অনেক উদাহরণই রয়েছে রাজধানীতে। কখনও কখনও এদের আক্রোশের কাছে জীবনও দিতে হয় সাধারণ মানুষের। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের বেশির ভাগ গ্রেফতারও হচ্ছে।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, কোন জায়গায় ছুরি-ছিনতাই করতে হলে অবশ্যই তার প্রবেশদ্বার ও বের হওয়ার পথ জানা থাকতে হবে। অপরাধীরা সেটা নিশ্চিত করে ঘটনাগুলো করে থাকে। এ জন্য দারোয়ান ও বুয়াদের জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। একই সঙ্গে বাসার অভ্যন্তরে সিসি ক্যামেরা রাখতে হবে।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো ঘাটতি নেই। চুরি-ডাকাতির ক্ষেত্রে বাসিন্দাদের সচেতন হতে হবে নিজেদেরই।
রাজধানীতে, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত বেশ কয়েকটি দল মাঠে কাজ করেছে বলেও জানান ডিএমপির কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে কেয়ারটেকারের সহায়তায় ঘটছে ডাকাতি।

আপডেট সময় : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১