সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

জগন্নাথপুরে সাবেক চেয়ারম্যানের জমিতে ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুল হকের মালিকানা জমিতে প্রতিপক্ষের লোকজন ঘর নির্মাণ করা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, মৌজা গন্ধর্বপুর, জেএল নং-২০৪, এসএ দাগ নং-৩৬২, হাল দাগ নং-৬৯৪ তে ৯৫ শতক জমি রয়েছে। এর মধ্যে খরিদা সূত্রে ৫০ শতক জমির মালিক হন সাবেক চেয়ারম্যান মজলুল হক। তবে এ জমির মালিকানা নিয়ে সাবেক চেয়ারম্যান মজলুল হক ও বিলাল মিয়ার লোকজনের মধ্যে বিরোধ ও মামালা-মোকদ্দমা চলছে।
এর মধ্যে সোমবার হঠাৎ করে বিরোধীয় জমিতে ছোট টিনসেড ঘর নির্মাণ করেন প্রতিপক্ষের বিলাল মিয়ার লোকজন। এ নিয়ে আবারো নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মজলুল হক বলেন, জমি জবর দখলের জন্য ও নতুন করে সংঘর্ষের উদ্দেশ্যে আমার জমিতে ঘর নির্মাণ করেছে প্রতিপক্ষ বিলাল মিয়ার লোকজন। আমি একজন জনপ্রতিনিধি হয়ে সংঘর্ষে জড়াতে পারি না। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানা পুলিশের সহায়তা চেয়েছি। তা না হলে ঘর নির্মাণকালে আমার লোকজন বাধা দিলে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতো। এ ব্যাপারে প্রতিপক্ষের বিলাল মিয়ার লোকজন জানান, আমরা মামলায় আদালতের রায় পেয়ে এখানে ঘর নির্মাণ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জগন্নাথপুরে সাবেক চেয়ারম্যানের জমিতে ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১