সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির প্রখ্যাত পর্যটন কেন্দ্র ভীমরুলি পেয়ারা বাগানে আগত পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় উচ্চস্বরে শব্দযন্ত্র (মাইক/সাউন্ড সিস্টেম) ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ৩১ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেগুফতা মেহনাজ। অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মের বাইরে গিয়ে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় ২টি ট্রলারকে মোট ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ রক্ষা ও পর্যটকদের স্বস্তি বজায় রাখতে নিয়মনীতি মেনে চলার জন্য ট্রলার মালিক ও পর্যটকদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেয়ারা বাগান এলাকার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা

ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা

আপডেট সময় : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬