সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

কওমি মাদ্রাসাও বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক
করোনা মোকাবিলায় কওমী মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে করোনা ভাইরাস মোকাবিলায়। ওই নির্দেশনার মধ্যে একটিতে ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখা’র কথা বলা হয়।
সংবাদমাধ্যমকে দীপুমনি আরও জানান, সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসা চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সংক্রমণ অনেক গুণ বেড়েছে। মারাও যাচ্ছেন অনেকে। এজন্য সিদ্ধান্ত হয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার। আর এই নির্দেশের অন্তর্ভুক্ত থাকবে কওমি মাদ্রাসাগুলোও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কওমি মাদ্রাসাও বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১