সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ

৯০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পাচ্ছে চাখারের ১২ কিশোর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পাচ্ছে শেরে বাংলার পূণ্যভূমি বরিশালের বানারীপাড়ার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়াকাঠির ১২ জন শিশু-কিশোর।

আগামী ২৩ মার্চ মঙ্গলবার চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা গেছে, শিশু-কিশোরদের মসজিদে জামাতে নামাজ আদায়ে উৎসাহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ বাস্তবায়ন করে চালিতাবাড়ী-পূর্ব জিড়াকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সংগঠটির উদ্যোক্তারা এমন উদ্যোগ নিলে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তারা প্রতিদিন পাচঁ ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে ৩০ দিন শেষে জায়নামাজ, ৪৫ দিন শেষে ১৫ জন শিশু-কিশোরকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।

এরই ধারবাহিকতায় ৯০ দিন (তিন মাস) নিয়মিত নামাজ আদায়কারী ১২ শিশু-কিশোরকে বাই সাইকেল উপহার দেয়া হচ্ছে বলে জানান সিপিজে সোসাইটি’র প্রধান সমন্বয়ক ও মুখপাত্র সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।

এ প্রসঙ্গে ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজনেস রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল বলেন, “সন্ত্রাস ও মাদকসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে কিশোরদের রক্ষা করতে এবং আদর্শ প্রজন্ম গড়ে তুলতে নামাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এলাকার সকলের প্রচেষ্টায় এমন একটি মহতী উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে। এর ফলে একটি ছেলেও যদি পরবর্তী জীবনে নামাজ আঁকড়ে ধরে দেশের জন্য কাজ করতে পারে, তাহলে আমাদের উদ্যোগ সফল ও সার্থক হবে।”

ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে চালিতাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. কাওছার বলেন, নামাজে উৎসাহ প্রদানে এলাকাবাসীর উপহার দেয়ার ঘোষণার পরে কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আদর্শ প্রজন্ম গড়ে উঠবে। এদিকে সিপিজে সোসাইটি’র এমন উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ স্থানীয় সচেতন মহল। তারা এ ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পাচ্ছে চাখারের ১২ কিশোর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১