সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চার কোটি টাকা আত্মসাৎ:রংপুর ডিবির অভিযানে প্রতারক বগুড়া থেকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।মুক্তাপানি ও বিভিন্ন কোম্পানীতে ভুয়া কর্মী নিয়ােগের নামে চার কোটি টাকা আত্মসাৎকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্টোপলিটন ডিবি পুলিশ।

শনিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।
গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (৪০) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
উপ-পুলিশ কমিশনার জানান, গতবছরে মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মােতালেব, ফিরােজ) ট্রেডার্স লিমিটেড নামে কোম্পানীর ভুয়া এজেন্ট নিয়ােগের জন্য রংপুর বিভাগের লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, বিরামপুরসহ বিভিন্ন উপজেলায় অফিস চালু করেন প্রতারক তরিকুল ইসলাম।
সহযােগীদের সহযােগিতায় মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মােতালেব, ফিরােজ) ট্রেডার্স লিমিটেড কোম্পানীর এজেন্ট নিয়ােগ দেওয়া হবে মর্মে পত্রিকায় ও বিভিন্ন সামাজিক যােগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি দেওয়া হলে রংপুর মহানগর সহ রংপুর বিভাগের ৬ শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হওয়ার জন্য আবেদন করে।
এরপর প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা করে গ্রহণ করে গ্রেফতারকৃত তরিকুলসহ তার সহযােগীরা। এভাবে তরিকুল পর্যায়ক্রমে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় পালিয়ে যায়।
গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভুগীদের প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে ১৯ মার্চ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফারুক আহমেদের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জনাব এ বি এম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) গোলাম মোর্শেদসহ ডিবি পুলিশের একটি চৌকস দল বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক তরিকুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে বগুড়া জেলা শিবগঞ্জ থানা সার্বিকভাবে সহায়তা করেন।প্রতারক তরিকুল ইসলাম বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চায়না কোম্পানীসহ বিভিন্ন বেনামী কোম্পানী এবং বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে নিয়ােগ দেয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফারুক আহমেদ সহ ডিবি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার কোটি টাকা আত্মসাৎ:রংপুর ডিবির অভিযানে প্রতারক বগুড়া থেকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১