খাগড়াছড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল যাত্রী নিহত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মাটিরাঙ্গায় সাপমারা এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেলে আরোহী মোঃ হানিফ (২৭) নামে একজন নিহত হয়েছে। গুর“তর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। ১৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মাটিরাঙ্গা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোঃ হানিফ মাটিরাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড চরপাড়া গ্রামের মৃত মোঃ মোতাহের হোসেনের ছেলে। পেশায় অন্য এক ট্রাকের হেল্পার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইজন ব্যক্তি একটি মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে সাপমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে মোঃ হানিফ নামে এক ব্যক্তি মারা যায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্থাš—র করা হবে। ট্রাকটি আটক করা হয়েছে। কোনো ড্রাইভার ও হেল্পার পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ


























