সংবাদ শিরোনাম ::
দেহেরগতিতে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন ইসলামি অান্দোলনের প্রার্থী মাওলানা নূরউদ্দিন খান। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি।।
ইউপি নির্বাচনে বাবুগঞ্জের ৪টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করছেন রিটার্নং অফিসারদের কাছ থেকে।
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নূরউদ্দীন খান।
এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ই মার্চ নির্বাচনী আচরন বিধি অনুযায়ী সকল প্রার্থীকে নিজ দায়িত্বে ব্যানার, ফেসটুন, পোষ্টার অপসারন করার নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম ও মাহমুল হাসিব। দেহেরগতি ইউনিয়নের দায়িত্বে থাকা (সমাজ সেবা অফিসার) রিটার্নিং অফিসার মাহামুল হাসিব দিনভর আচারণ বিধি মেনে চলার জন্য প্রার্থীদের অনুরোধ করেছেন। ##























