সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

বানারীপাড়ায় চুরির চার দিনেও গরু ৪টি উদ্ধার হয়নি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ৪টি গরু চুরির চার দিনেও গরুগুলো উদ্ধার কিংবা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত,উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের রফিকুল ইসলামের দু’টি গাভী ও পার্শ্ববর্তী বাড়ির তার খালাতো ভাই আনোয়ার হোসেন সিকদারের দুটি ষাড় গরু ১৪ মার্চ রোববার গভীর রাতে দুর্বৃত্তরা গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। ১৫ মার্চ সোমবার ভোরে তারা গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি টের পান। চুরি হওয়া ষাড় গরু দু”টির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা ও গাভী দু”টির মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে এর মালিক রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন সিকদার জানান। গরুর মালিক রফিকুল ইসলাম জানান কর্মসংস্থান ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋন নিয়ে তিনি দু’টি গাভী ক্রয় করেছিলেন। গাভী দু’টি চুরি হয়ে যাওয়ায় এখন কিভাবে ওই ঋন পরিশোধ করবেন এ দুশ্চিন্তায় তার দু’চোখে অমানিশার ঘোর অন্ধকার।

এদিকে এ ব্যাপারে বানারীপাড়া থানায় পৃথক দু”টি সাধারণ ডায়েরী করা হলেও গত ৪দিনেও চুরি হয়ে যাওয়া গরু ৪টি উদ্ধার কিংবা এর সঙ্গে জড়িতদের চিহৃিত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ ফলে গরুর খামারীদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের চিহৃিত করে আটক করতে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় চুরির চার দিনেও গরু ৪টি উদ্ধার হয়নি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১