সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আসামি কারাগারে নাকি পালিয়েছেন, জানে না কারা কর্তৃপক্ষ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কারাবন্দি নিখোঁজের ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনও হদিস মিলেনি। কারাবন্দি কারাগারে নাকি পালিয়ে গেছেন তাও জানে না চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ইতোমধ্যে বেশ কয়েকবার ‘পাগলা ঘণ্টা’ও বাজানো হয়েছে। চলছে তল্লাশি। তবুও খোঁজ নেই ফারহাদ হোসেন রুবেলের। থানায় জিডিও করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (০৬ মার্চ) সকাল থেকে কারাবন্দি রুবেলের খোঁজ পাচ্ছে না চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। সকালে নিয়মিত বন্দি গণনাকালে ওই বন্দির অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। তবে এ বিষয়ে যোগাযোগ করেও কারা কর্মকর্তাদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি রুবেল। দিনভর কারা অভ্যন্তরে হদিস না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কারা কর্তৃপক্ষ।
শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর-৪১৭।

নিখোঁজ কয়েদির নাম মো. ফরহাদ হোসেন রুবেলের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামে। তার বাবার নাম শুক্কুর আলী ভাণ্ডারি। জিডিতে উল্লেখ করা হয়েছে, সদরঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা মোতাবেক গত ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে প্রেরণ করা হয়। শনিবার সকাল ৬টা থেকে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে কারা অভ্যন্তরে তল্লাশি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, একজন হাজতি নিখোঁজের ঘটনায় কারা কর্তৃপক্ষ থানায় একটি জিডি করেছে। ওই হাজতি সদরঘাট থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি কারাগারে নাকি পালিয়েছেন, জানে না কারা কর্তৃপক্ষ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১