সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বঙ্গবন্ধুই ছিলেন মুক্তিযুদ্ধের মূলনেতা : নজরুল ইসলাম খান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেছেন, আমরা কখনোই দাবি করি না মুক্তিযুদ্ধের সর্বোচ্চ নেতা ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের মূলনেতা।

বৃহস্পতিবার (৪ মার্চ) ময়মনসিংহ নগরীর আল বারাকাহ কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটি এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান আরও বলেন, জিয়াউর রহমান জীবদ্দশায় বঙ্গবন্ধুকে নিয়ে কখনো কোনো অসম্মানজনক উক্তি করার নজির নেই। তাহলে আপনারা কেন জিয়াউর রহমানের খেতাব নিয়ে টানাটানি করছেন।

এসময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, খেতাব নিয়ে কোনো কিছু করার অধিকার জামুকার নেই। তাহলে তারা কিভাবে খেতাব নিয়ে টানাটানি করে? এটাতো তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা, মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কাজ করা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা।

তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বাংলাদেশের এই নতুন প্রজন্মকে জানতে দিন যে কী ঘটেছিল সেদিন, কেন ঘটেছিল এবং যা ঘটেছিল যে কারণে ঘটেছিল সেই কারণটা কী। তিনি বলেন, ব্যর্থতা যে কারো থাকতেই পারে কিন্তু সাফল্যকে এড়িয়ে যাবেন রাজনৈতিক কারণে, তা হতে পারে না।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। কিছু ব্যতিক্রম বাদে সব রাজনৈতিক দলই স্বাধীনতায় বিশ্বাস করে এবং মর্যাদা দেয়। কিন্তু বিএনপিই প্রথম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ব্যাপারে কমিটি করে দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্যসচিব শামা ওবায়েদ। সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুই ছিলেন মুক্তিযুদ্ধের মূলনেতা : নজরুল ইসলাম খান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১