সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বানারীপাড়ায় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ‘গ্রাম আদালত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ ৬৮ হাজার গ্রাম নিয়ে বাংলাদেশ। এক কথায় গ্রাম ভিত্তিক বাংলাদেশ। প্রতিনিয়ত সেই গ্রামে ঘটছে নানা ঘটনা। তাই জনহয়রানি রোধে গ্রামের সমস্যা সহজেই গ্রামে বসে মিমাংশা করতে সরকার গঠন করেছে ‘গ্রাম আদালত’। কতগুলো পাড়া-মহল্লা নিয়েই একটি গ্রাম আদালত প্রশাসনের সৃষ্টি। গ্রামের সাধারণ মানুষের জন্য ‘গ্রাম আদালত’ আশীর্বাদ স্বরূপ। গ্রাম আদালত আইন-২০০৬ ও ২০১৩ সালে মহামান্য রাষ্ট্রপতির ৩৬ নম্বর আদেশ দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত ও সংশোধন করা হয়। এর পূর্বে বিভিন্ন অধ্যাদেশ জারির মাধ্যমে গ্রাম আদালতের প্রয়োজনীয়তার ভূমিকা বৃদ্ধি পায়। গ্রাম উন্নয়নের পাশাপাশি ফৌজদারী ও দেওয়ানী বিচার করার ক্ষমতাও গ্রাম আদালতকে দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও বাদী-বিবাদী উভয় পক্ষের মনোনীত দুই জন করে চার সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করে বিচাকার্য সম্পন্ন করতে হয়। তবে উভয়পক্ষের মনোনীত দুই জনের মধ্যে অবশ্যই একজন ইউপি সদস্য থাকতে হবে। সারা দেশের ন্যায় বরিশালের বানারীপাড়ায়ও ‘গ্রাম আদালত’ ফৌজদারী ও দেওয়ানী মামলাগুলো নিষ্পত্তি করে গ্রামের অনেক জটিল ও কঠিন সমস্যা সমাধানে ভূমিকা রাখছে। বিশেষ করে জমিজমা,যৌতুক,নারী নির্যাতন ও পারিবারিক বিরোধ নিস্পত্তিতে এ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে গ্রামের জটিল সমস্যাগুলো নিষ্পত্তি হয়ে জনহয়রানী রোধসহ গ্রামে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে। জানা গেছে বানারীপাড়া উপজেলায় ৮ টি ইউনিয়নে বছরে প্রায় সহ¯্রাধিক ফৌজদারী ও দেওয়ানী মামলার নিষ্পত্তি হয়। অনেক ক্ষেত্রে আদালত থেকেও অনেক মামলা বিচারকার্যের মাধ্যমে নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান খিজির সরদার বলেন, গ্রাম আদালতের মাধ্যমে এলাকার জমিজমা,যৌতুক,নারী নির্যাতন ও পারিবারিক বিরোধসহ অনেক জটিল সমস্যার সমাধান করে গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা হয়। অভিন্ন অভিমত ব্যক্ত করেছেন উপজেলার অপর ৭ ইউনিয়নের চেয়ারম্যানরাও। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা বলেন, গ্রামের সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের সুফল ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করতে এর সঙ্গে বিভিন্ন এনজিওকে সম্পৃক্ত করা ও জনবল নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ‘গ্রাম আদালত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১