সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁদপুর শহরে পুলিশের ঝটিকা অভিযানে ৪৭ জন কিশোরকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে
চাঁদপুর শহরে পুলিশের ঝটিকা অভিযানে ৪৭ জন কিশোরকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলেপ্রথম আলো
সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ ও মাদকবিরোধী চাঁদপুর মডেল থানা-পুলিশের অভিযান শেষে তিনি এ কথা বলেন।

চাঁদপুর শহরে পুলিশের এই ঝটিকা অভিযানে ৪৭ জন কিশোরকে আটক করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদের নেতৃত্বে মডেল থানা-পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করে। ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর প্রেসক্লাব ঘাট থেকে অভিযান শুরু হয়ে ৫ নম্বর কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লি, ছায়াবানী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, মিশন রোড বালুর মাঠ ও ট্রাক রোডে এই অভিযান পরিচালিত হয়।

সন্ধ্যার পর শিক্ষার্থীরা লেখাপড়া করবে। তারা রাস্তায় থাকবে কেন? পাড়া-মহল্লার রাস্তায় সন্ধ্যার পর অকারণে কোনো শিক্ষার্থীকে ঘুরতে দেখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মুহাম্মদ আবদুর রশিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চাঁদপুর মডেল থানা
এরপরই ওসি বলেন, এখন থেকে সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে। কারণ, চাঁদপুরবাসীকে কিশোর গ্যাংমুক্ত একটি শহর উপহার দিতে চান তিনি।

পরে রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে ওসি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা লেখাপড়া করবে। তারা রাস্তায় থাকবে কেন? পাড়া-মহল্লার রাস্তায় সন্ধ্যার পর অকারণে কোনো শিক্ষার্থীকে ঘুরতে দেখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১