সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তালতলীতে বকেয়া বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)

বরগুনার তালতলী উপজেলায় বকেয়া বেতন-ভাতার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলার ৭০ জন গ্রাম পুলিশ সদস্যরা প্রায় ২৩ মাস ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) অংশের বেতন ভাতা পাচ্ছে না। যা তাদের বেতন এর অর্ধেক।
নিয়মিত কাজ করেও বেতন-ভাতা না পেয়ে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে স্বপরিবারে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা।

সোমবার (২ মার্চ) সকাল দশটা থেকে ১২ টা প্রযন্ত তালতলী উপজেলা নিবার্হী অফিসার আসাদুজ্জামান মিয়ার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা।

জানা যায়, উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ৭০ জন গ্রাম পুলিশ সদস্য এদের মধ্যে সাতজন দফাদার ও ৬৩ জন মহল্লাদার।
সরকারি নির্দেশ অনুযায়ী দফাদারা প্রতি মাসে ৭০০০ টাকা ও মহলাদাররা ৬৫০০ টাকা করে বেতন পেয়ে থাকেন।
মোট বেতনের অর্ধেক ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে দেওয়া হয়।
কিন্তু দীর্ঘ ২৩ মাস ধরে ইউপি অংশের বেতন-ভাতা পাচ্ছেন না তারা।
এছাড়াও গ্রাম পুলিশদের প্রতি মাসে ১ হাজার দুইশত টাকা হাজিরা ভাতা দেওয়ার কথা থাকলেও ২৩ মাস ধরে তারা পাচ্ছেন না হাজিরা ভাতা।

উপজেলার গ্রাম পুলিশ সভাপতি গাজী মো. চান মিয়া জানান, দীর্ঘ ২৩ মাস ধরে বেতন ভাতা পাচ্ছিনা, মহামারী করোনাভাইরাস এর মধ্যে দিনরাত নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি।
বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন গ্রাম পুলিশ সদস্যরা।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করার পরে উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা চেয়ারম্যান ১০ দিনের সময় চেয়েছেন ১০ দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহি অফিসার মো. আসাদুজ্জামান জানান, শীঘ্রই তাদের বকেয়া বেতন-ভাতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে বকেয়া বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১