সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বৃষ্টি প্রত্যাশায় ইস্তিস্কার নামাজে কাঁদলেন ঝালকাঠিবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ বৃষ্টি কামনায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
২৫ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগে টুপি মাথায় জায়নামাজ নিয়ে মাঠে স্থানীয় মুসল্লিরা ছুটে আসেন।
নামাজে ইমামতি করেন গুরুধাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মহিউদ্দিন সাহেব । ঝালকাঠি মিডিয়া ফোরাম র সভাপতি মোঃ মনির হোসেন ,স্বপ্ন পূরণ সমাজকল্যাণ সোসাইটির সভাপতি রিয়াজ খান অশ্রু ও সাংবাদিক বাবুল মিনার আয়োজনে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হলে সর্বস্তরের মুসল্লিরা এ নামাজে অংশ নেয়।

নামাজ শেষে ইমাম হাফেজ মহিউদ্দিন সাহেব নিজের মাথার টুপি ও গায়ের পাঞ্জাবি উল্টিয়ে পরে খুতবা পড়েন।

খুতবা শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত সামনে সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানি ফেলে বৃষ্টি কামনায় ফরিয়াদ করেন।
আয়োজক ঝালকাঠি মিডিয়া সভাপতি মোঃ মনির হোসেন বলেন তীব্র গরমে ঝালকাঠিতে ৩৮/৪০ ডিগ্রি তাপমাত্রা হয় গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য এ আয়োজন করা হয়।
ঝালকাঠির স্বপ্ন পূরণ সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি রিয়াজ খান অশ্রু বলেন প্রচন্ড গরমে দিশেহারা মানুষ । রাস্তায় বাহির হওয়া যায় না।
আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ইস্তিস্কার নামাজ শেষে রহমতের বৃষ্টি হয়। ঝালকাঠি কোথাও বৃষ্টির জন্য নামাজ হয়নি তার জন্যই আজকে এ আয়োজন।
মহান আল্লাহতালা তার রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে শিতল করে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৃষ্টি প্রত্যাশায় ইস্তিস্কার নামাজে কাঁদলেন ঝালকাঠিবাসী

আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪