সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ

বরিশালে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনা, আহত-৩। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশাল নগরীতে মোটর সাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা। সোমবার রাত সোয়া ১০ টার দিকে বিএমপি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে বরিশাল কমার্শিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই সড়কের পাশ দিয়ে যাওয়া একটি ভ্যানগাড়িতে ধাক্কা দিলে ভ্যান চালক ও মোটর সাইকেলের আরোহী দুই যুবক সড়কে ছিটকে পড়ে। এতে ওই দুই যুবক মারাত্মক আহত হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এছাড়া ভ্যান চালক পলিটেকনিক এলাকার জনৈক বাসিন্দা (৫০) আহত হয়। স্থানীয়রা এবং সিটিএসবি’র এএসআই মাসুম তাৎক্ষণিক আহতদের দ্রুত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।

সিটিএসবি’র এএসআই মাসুম জানান, সংগীয় মোটরসাইকেল দুটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাওয়ায় আহতদের কারো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনা, আহত-৩। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১