সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

আসছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিরও পূর্ভাবাস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চলতি মাসেই তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সেইসঙ্গে বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (০১ মার্চ) আবহাওয়া অধিদফতর থেকে মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মার্চে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

পুর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) অপেক্ষা সামান্য বেশি থাকার সম্ভাবনা আছে। সেইসঙ্গে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
মার্চে দেশের নদনদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ মাসে সূর্যের গড় কিরণকাল ৬ দশমিক ৭৫ থেকে ৭ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিরও পূর্ভাবাস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১