সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরিশাল সফর আসছে নরেন্দ্রমোদি প্রশাসনের ব্যাপক প্রস্তুতি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বরিশাল সফর নিয়ে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার ভারতীয় হাইকমিশন এবং সে দেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল বরিশাল এসে সম্ভাব্য সফরের খুঁটিনাটি বিষয় পরখ করে গেছেন। আসন্ন মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন। এ উপলক্ষে বরিশালের নিরাপত্তা, যাতায়াত, আবাসন ও মেডিকেল সুবিধা পরখ করতে শুক্রবার সকালে বরিশাল এসেছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী ও ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী।

জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তার সম্ভাব্য সফরের আগাম প্রস্তুতির জন্য শুক্রবার সকালে আকাশ পথে ভারতীয় হাইকমিশনের দুটি দল বরিশালে আসে। তারা উজিরপুরের সুনন্দা শক্তিপীঠ মন্দিরে যাতায়াত ব্যবস্থা, সফরকালে মেডিকেল সুবিধা, আবাসন সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তাদের দুটি দল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ওইদিন বিকালে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে বরিশাল ছাড়েন।
এ প্রসঙ্গে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দায় বলেন, ভারতীয় হাইকমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশাল সফরের দিনক্ষণ জানায়নি। তাদের অগ্রগামী দল বরিশালে ঘুরে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশালের সম্ভাব্য সফরের সব প্রস্তুতি নেওয়া হবে।

ভারত প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তুতির জন্য ভারতীয় অগ্রগামী দলটি বরিশাল ছাড়াও টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, কুষ্টিয়ার শিলাইদহ ও বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সফর আসছে নরেন্দ্রমোদি প্রশাসনের ব্যাপক প্রস্তুতি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১