সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২ মাস ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ ১৬০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: জাটকা সংরক্ষণে আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয়টি জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাটকা সংরক্ষণে আগামীকাল (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬টি জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।’

























