সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

লালমনিরহাটে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লালমনিরহাটের সদর উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ৫টার দিকে সদর উপজেলার গুড়িয়াদহ মন্ডলের হাট এলাকা থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলের হাট এলাকার শাহজাহান আলীর ছেলে রাসেল মিয়ার (৩০) সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় খাদিজার। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন স্বামী রাসেল। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে স্বামী রাসেল মিয়ার পুরুষাঙ্গ কর্তনসহ মাথায় ও বাম চোখে কোপ দেন খাদিজা।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করেন। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত খাদিজা বেগমকে আটক করে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আহত রাসেলের পরিবারের মৌখিক অভিযোগে স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। আহত রাসেল পুরুষাঙ্গসহ দেহের কয়েক জায়গায় মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লালমনিরহাটে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১