সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

চট্টগ্রামে টিকা নেয়ার পরও নারীসহ তিনজনের করোনা পজিটিভ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামে টিকা নেয়ার পরেও এক নারীসহ তিনজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আব্দুর রব বলেন, ‘১০ ফেব্রুয়ারি একজন নারী টিকা নিয়েছিলেন। তার নমুনা পরীক্ষায় আজ বৃহস্পতিবার করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চট্টগ্রামে টিকা নেয়ার পর তিনজনের করোনা পজিটিভি রিপোর্ট এসেছে।’

টিকাগ্রহণের পরও করোনা পজিটিভ আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত মানুষ টিকা নেয়ার পর কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরছেন না। টিকা নিলে তা কার্যকর হতে সময় লাগে। তাই টিকা নেয়ার পরও সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।’

জানা গেছে, টিকা নেয়ার পরও করোনা পজিটিভ আসা ওই নারী সন্দ্বীপের বাসিন্দা। গত ১০ ফেব্রুয়ারি তিনি টিকা নেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নমুনা পরীক্ষা করতে দেন। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভি আসে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) টিকাদান কর্মসূচির ১৯তম দিন পর্যন্ত চট্টগ্রামে ২ লাখ ২৭ হাজার ২৭০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ১২ হাজার ১০৮ জন সিটি করপোরেশন এলাকার এবং ১৪ উপজেলার ১ লাখ ১৫ হাজার ১৬২ জন।

এছাড়া এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ১১৪ জন টিকা নিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে উপজেলা পর্যায়ে ১ লাখ ৬৩ হাজার ৪৮০ জন ও সিটি করপোরেশন এলাকার ১ লাখ ৯৩ হাজার ৬২৫ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে টিকা নেয়ার পরও নারীসহ তিনজনের করোনা পজিটিভ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১