সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১হাজার ৬শত জরিমানা। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ১১১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া পয়সা বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১হাজার ৬শত টাকা জরিমানা করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবুল হাশেম এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা পয়সারহাট বন্দরের হোটেলে মুল্যতালিকা না থাকায় মো.আলমের হোটেলকে ৫শত টাকা, মন্টু লালের হোটেলকে ৩শত টাকা, রতন মধুর হোটেলকে ৩শত টাকা ও বিধান ঘোষের হোটেলকে ৫শত টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ১হাজার ৬শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই খায়রুল ইসলাম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো.ছিদ্দিক মিয়া।
















