সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পাওনা টাকার জন্য সেলুনে যুবকের গলা কাটল নাপিত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নীলফামারীর ডোমার উপজেলায় পাওনা ১ হাজার টাকা চাওয়ায় সেলুনের ক্ষুর দিয়ে পাওনাদার বন্ধুর গলা কেটে দিয়েছে নাপিত বন্ধু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামুনিয়া কাছারী বাজারে শওকত আলীর (৪০) গলা কাটে সুবাস শর্মা (৩৮)। পরে গুরুতর অবস্থায় শওকতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুবাশকে আটক করলে রাতেই পুলিশ তাকে থানায় নিয়ে যায়। শওকতের ভাইয়ের মামলায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মধ্য-খামার বামুনিয়া এলাকার শষি মোহন শর্মার ছেলে সুবাস শর্মার কাছারি বাজারের সেলুনের দোকানে যায় তার বন্ধু পূর্ব-বারবিশা এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে শওকত আলী। শওকত তার পাওনা ১ হাজার টাকা সুবাশের কাছে ফেরত চায়। সুবাশ টাকা দিতে অপারগতা জানায়। এতে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সেলুনে রাখা ক্ষুর দিয়ে শওকতের গলা কেটে দেয় নাপিত সুবাশ।
এলাকাবাসী ছুটে এসে শওকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকাবাসী সুবাশকে আটক করে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ সুবাশ শর্মাকে আটক করে থানায় নিয়ে যায়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী সুবাশকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাওনা টাকার জন্য সেলুনে যুবকের গলা কাটল নাপিত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১