সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আই সুজন মিঞা,নীলফামারী জেলা প্রতিনিধি।।নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ।ডিমলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)ডিমলা শাখা ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকম পরিবারের যৌথ উদ্যোগে মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।এতে একাত্বতা প্রকাশ করে স্থানীয় সকল সাংবাদিক,ব্যবসায়ী নেতা ও সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি সরোয়ার জাহান সোহাগ প্রমুখ।

প্রসঙ্গত:গত শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।গত শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১