সংবাদ শিরোনাম ::
দর্শনায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৭৬ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ ধীরু হোসেন (২৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। শুক্রবার (১৯শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার সময় তাকে আটক এবং ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৯ বোতল ফেন্সিডিলসহ ধীরু হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


























