সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ

কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক মারা গেছেন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই ফখরুদ্দিন। নিহত মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। মুজক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ভিডিও সংগ্রহ করছিলেন সাংবাদিক মুজাক্কির। এসময় সংঘর্ষকারীদের ছোঁড়া গুলি তার গলা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে বিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন দুপুরে হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে (আইসিইউ) রাত ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
দৈনিক বাংলাদেশ সমাচারের কোম্পানীগঞ্জ প্রতিনিধি এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক মারা গেছেন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১