সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আগৈলঝাড়ায় শহীদ মিনার ভাংচুর স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

“শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ইসলাম ধর্ম বিরোধী, এটা বেদ-আত” শুক্রবার জুম্মার নামাজের খুৎবায় মসজিদের ইমামের এমন বক্তব্যের পরেই ভাষা শহীদদের জন্য নির্মিত শহীদ মিনার ভেঙ্গে ফেলতে বাধ্য হয়েছে নির্মাণকারী শিশুরা। ঈমামের এমন বক্তব্যে শহীদ মিনার ভাঙ্গার ঘটনা গতকাল শনিবার সকালে জানাজানি হলে ওই এলাকায় সাধারণ জনগনের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পরেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় গতকাল শনিবার দুপুরে মসজিদ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব রাংতা গ্রামে। সরেজিমে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, শুক্রবার পূর্ব রাংতা জামে মসজিদের পেশ ইমাম আবু ইউসুফ অর্ধশতাধিক মুসুল্লীর উপস্থিতিতে জুম্মার নামাজের খুৎবায় “শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ইসলাম ধর্ম বিরোধী, এটা বেদ-আত”। এমন বক্তব্যের পর মহব্বত আলীর বাড়ির সামনে রাস্তার পাশে শহীদ মিনার নির্মাণকারী শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে। পূর্ব রাংতা জামে মসজিদের পেশ ঈমাম আবু ইউসুফ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী গ্রামের আক্কাস চৌধুরীর ছেলে। তিনি গত দুই মাস আগে উল্লেখিত মসজিদে ইমাম হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি চাঁদশী মাদ্রাসায় পড়াশুনা করছেন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই ঈমামের মক্তবে পড়–য়া শিক্ষার্থী তাওহিদ, রাকিব, ফয়সাল, নাঈম, রাব্বিসহ অনেকেই জানায়, শুক্রবার দুপুরে তারা শহীদ মিনারের সামনে উপস্থিত হলে সেখানে আসেন স্থানীয় মুরুব্বী হাজি মো. হাতেম আলী। তিনি উপস্থিত হয়ে হুজুরের মতামতের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের শহীদ মিনার ভেঙ্গে ফেলতে নির্দেশ দিলে শিক্ষার্থীরা মনের কষ্টে তাদের নির্মিত শহীদ মিনার ভেঙ্গে ফেলে। গতকাল শনিবার সকালে ওই গ্রামের লোকজনের সামনে ওই সকল শিশুরা ঈমাম আবু ইউসুফ ও হাজি মো. হাতেম আলীকে দেখিয়ে দিয়ে তাদের কথায় শহীদ মিনার ভেঙ্গেছে বলে সাংবাদিকদের কাছে সত্যতা স্বীকার করে। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। মসজিদের পেশ ইমাম আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, স্থানীয় মুরুব্বী হাজি মো. হাতেম আলী তাকে শহীদ মিনারে ফুল দেয়া ফেরানোর জন্য বললে তিনি শহীদ মিনারে ফুল দেয়া বেদ-আত বলে শুক্রবার খুৎবায় ফতোয়া দিয়েছিলেন বলে সাংবাদিকদের জানান। এ ব্যাপারে স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন সরদার বলেন, বিষয়টি শুক্রবার পর্যন্ত তার জানা ছিল না। গতকাল শনিবার সকালে শিশুরা তার সামনে সত্য ঘটনা জানালে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি নিজের দ্বায়িত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শিশুদের জন্য অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দেবেন বলে জানান। যাতে ২১ এর প্রথম প্রহরে শিশুরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারে। এ ব্যাপারে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূর মোহম্মদ আকন বলেন, বিষটি তিনি শনিবার সকালে শুনেছেন। ঘটনা শুনে শনিবার বাদ যোহর মসজিদের জরুরী সভা ডেকেছেন। ওই সভায় বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এঘটনায় আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, তিনি শহীদ মিনার ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মাহাবুবকে পাঠিয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় শহীদ মিনার ভাংচুর স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১