সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

স্ত্রীর ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন সওজ প্রকৌশলী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী জাহিদুর রহমান (মিলু)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পাবনার সুজানগর ভবানীপুর গ্রামে কনে জেরিন খানের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।

প্রকৌশলী জাহিদুর রহমান মিলু সুজানগর উপজেলার আহম্মদপুর উত্তরপাড়া গ্রামের রওশন আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী। আর কনে জেরিন খান সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের ব্যবসায়ী উজ্জল খানের মেয়ে। তিনি সুজানগর এনএ (নিজামুদ্দিন-আজগর আলী) কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জাহিদুর রহমান মিলুর ভাবি রথি খাতুন জানান, কনের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যাওয়ার। তার সে ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করা হয়েছে।

তিনি জানান, তার দেবর হেলিকপ্টারে চড়ে কনের বাবার বাড়িতে পৌঁছান। বরযাত্রীরা যান মাইক্রোবাসে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেল ৫টার দিকে বর-কনে হেলিকপ্টারে উড়াল দেন।

স্থানীয় বাসিন্দা ও কলেজশিক্ষক আহমেদ সালাউদ্দিন জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তাদের এলাকায় এটিই প্রথম।

এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজন দেখতে সুজানগর উপজেলার অনেক জায়গা থেকে ভিড় করেন লোকজন।

তবে হেলিকপটারের ভাড়ার বিষয়ে কোনো কথা বলেননি বর প্রকৌশলী জাহিদুর রহমান মিলু। তিনি জানান, তাদের বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন সওজ প্রকৌশলী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১