সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ: শিক্ষার্থীদের বিক্ষোভ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল-পটুয়াখালী মহাসড়ক আবারও অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে হবার পরেও নির্যাতনকারীদের গ্রেপ্তার না করায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। এদিকে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন বরিশালসহ, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা। জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারযোগে দপদপিয়া ফেরিঘাট পার হয়ে কেউ কেউ গন্তব্যের দিকে যাচ্ছেন। এতে করে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি ট্রলার ডুবির আশঙ্কা থেকেই যাচ্ছে।
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল ৫টায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। পরে মহাসড়ক আটকে শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল সমাবেশ অব্যহত রেখেছে। সন্ধ্যার পর শিক্ষার্থীরা সড়কে মশাল মিছিল বের করে। ফলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এবং খয়রাবাদ সেতুর দুই পাশে কয়েকশত পরিবহন আটকে আছে। শুধু রোগী পরিবনের যানগুলোকে ওই সড়ক পার হতে দিচ্ছেন শিক্ষার্থীরা। তাদের পাশেই পুলিশ প্রশাসন অবস্থান করছেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার মধ্যরাতে তাদের ওপর হামলার ঘটনায় ববি প্রশ্রাসন যে মামলা করেছে, তাতে নামধারী কাউকে আসামি করা হয়নি। যদিও হামলার স্বীকার শিক্ষার্থীরা অন্তত তিনজনের নাম প্রকাশ করেছিল। অজ্ঞাতনামাদের আসামি করায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। এই ঘটনার প্রতিবাদে তারা আবার সড়কে নেমেছেন। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তরা এ আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে বুধবার মধ্যরাত থেকে পরবর্তী ১৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। সেদিন বিকেলে মঙ্গলবারের রাতের হামলার ঘটনায় দোষিদের বিরুদ্ধে মামলা করা দ্রুত আইনের আওতায় আনা এবং অনাবাসিক সব শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে ভূমিকা নেওয়ার তিন দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। এসব দাবি আদায়ে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে ছিলেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষাথীদের আস্বস্থ করার পর তারা রাস্তা ছেড়ে চলে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ: শিক্ষার্থীদের বিক্ষোভ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১