সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

অসুস্থতার ভান করে চিকিৎসককে বাসায় ডেকে ফাঁসানোর চেষ্টা, নারী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
মাথা ঘোরার কথা বলে বাসায় ডেকে চিকিৎসককে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এসময় ওই চিকিৎসকের কাছ থেকে ২০ লাখ টাকাও দাবি করা হয়। এসময় ফাঁকা স্ট্যাম্প ও ফাঁকা কাবিননামার ভলিয়মে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন মাহবুব আলম নামের ওই চিকিৎসক।

এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলাও করেছেন ভুক্তভোগী চিকিৎসক।

এরপর পাপিয়া সুলতানা পলি (৩০) নামের ওই নারীকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, মাহবুব আলম চন্দ্রিমা থানা এলাকায় ভাড়া বাসায় থাকেন। চন্দ্রিমার বারিন্দ মেডিকেল কলেজে পড়াশোনা করতেন তিনি। পড়াশোনাকালীন পাপিয়া সুলতানা পলির সাথে যোগাযোগ হয় পাশের ভাড়াটিয়া সূত্রে।

সেই সুবাদে তার মেয়েকে (১৭) প্রাইভেট পড়াতেন মাহবুব। এতে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে।
এর সূত্র ধরে মাঝে মধ্যে ফোনে চিকিৎসা বিষয়ে পরামর্শ নিতেন অভিযুক্ত পলি। গত ১৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত পলি মাহবুবকে ফোনে জানান, তার প্রচুর মাথা ব্যথা করছে।

তাই বাইরে বের হয়ে ওষুধ কেনা তার পক্ষে সম্ভব নয়। এ সময় তিনি মাহবুবকে ওষুধ কিনে দিয়ে আসতে অনুরোধ করেন।
পরে মাহবুব ওষুধ ও ডাব কিনে নিয়ে আসে পলির বাসায়। এর কিছুক্ষণ পর অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন রুমের ভিতরে প্রবেশ করে মারপিট শুরু করে। এক পর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে পলির লোকজন।

চাঁদা দিতে অস্বীকার করলে তারা মৃত্যুর ভয় দেখায়। এছাড়া ১০০ টাকা মূল্যে তিনটি ফাঁকা স্ট্যাম্পেসহ কথিত কাজী একটি ফাঁকা কাবিননামা ভলিয়মে জোরপূর্বক স্বাক্ষর করে নেয়।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির বলেন, মামলার পরে অভিযান চালিয়ে পাপিয়া সুলতানা পলিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসুস্থতার ভান করে চিকিৎসককে বাসায় ডেকে ফাঁসানোর চেষ্টা, নারী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১