সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

টেস্ট বাদ দিয়ে আইপিএলে সাকিব, যা বললেন আকরাম খান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব। এর জন্য বোর্ডের কাছে ছুটিও চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তার ছুটির আবেদন মঞ্জুরও করা হয়েছে। নিশ্চিত করেছেন বিসিবি’র অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সাকিবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকদিন আগে সাকিব বিসিবিকে চিঠি দেয়, সে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে আগ্রহী নয়। সে আইপিএল খেলতে চায়। আমরা বোর্ডে মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে, কোনো ক্রিকেটার যদি টেস্ট বা ওয়ানডে খেলতে না চায়, আমরা জোর করব না। জোর করে কারও কাছ থেকে পারফরমেন্স বের করা কঠিন।’
তিনি আরও জানান, সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ও খেললে, ম্যাচটা হয়তো আমরা জিততে পারতাম। এখন আর কিছু করার নেই। ওকে ছাড়াও তো অনেক সময় ভালো খেলেছি। তবে, অবশ্যই ওকে মিস করবো।

এদিকে, সাকিব ছাড়াও এবারের আইপিএলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি। তবে সাকিবের মতো তিনি ছুটি চাইলে কি করবে বোর্ড?
এমন প্রশ্নে আকরাম খান জানান, ‘সাকিবের মতো যদি চিঠি দেয়, সেও (মুস্তাফিজ) খেলতে যাবে।’
তবে সাকিব কেন জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএলে যেতে চায়, সেটা সাকিবকে জিজ্ঞেস করারও পরামর্শ দেন বিসিবির এই কর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টেস্ট বাদ দিয়ে আইপিএলে সাকিব, যা বললেন আকরাম খান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১