সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পিরোজপুরে মেম্বার সবজির সাথে চাষ করতো গাঁজা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের (মেম্বার) মাছ চাষের ঘের থেকে চাষ করা গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (খেজুরতলা) ইউপি সদস্য মো. বাবুল খানের মালিকানাধীন মৎস্য ও সবজি ঘেরে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘের মালিক বাবুল খান ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অভিযানে অংশ নেয়া উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদ ছিল ওই জমিতে গাঁজা চাষ হচ্ছে।

অভিযানে এর সত্যতা পাওয়া যায়। সেখানে গিয়ে দেখা যায়, সবজির সঙ্গে গাঁজা চাষ করা হচ্ছে। পরে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এহসানুল কবির তুহিন নামের এক ব্যক্তি জানান, ইউপি সদস্য বাবুল খানের ওই জমিতে দীর্ঘ দিন ধরে গাঁজা চাষ হচ্ছে। তিনি প্রভাবশালী হওয়ায় কেউ তার ওই জমিতে যাওয়ার সাহস পান না। গত ২-৩ দিন আগেও তিনি কিছু গাঁজা গাছ কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. বাবুল খান ফোনে জানান, গত প্রায় ৭-৮ বছর ধরে তিনি ওই জমি নিজে চাষাবাদ করছেন না। জমিটি তার ভগ্নিপতি মো. মনির ডাকুয়া চাষ করছেন। কেউ বিপদে ফেলতে ওই জমিতে গাঁজা চাষ করতে পারেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে মেম্বার সবজির সাথে চাষ করতো গাঁজা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১